[০৭:১৮৫] “সুতরাং, এরপর আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে?”
[১২:১১১] “এটি কোন বানানো হাদিস নয়, বরং পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ঐ সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।”
[৩১:০৬] “কতক মানুষ অজ্ঞতা বশত আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার হাদিস ক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে, তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।”
[৩৯:২৩] “আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস – এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে।”
[৪৫:০৬] “এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার নিকট পাঠ করি যথাযথভাবে; সুতরাং আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে?”
[৭৭:৫০] “সুতরাং, এরপর আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে?”