মেয়েদের পিরিয়ডের জন্য রমযান মাসে রোজা ভাঙা যাবে না

[২:১৮৫] “রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।”

কুরানে শুধুমাত্র দুটি কারণে সিয়াম ভাঙার অনুমতি দেওয়া হয়েছে : অসুস্থতা এবং সফর।

কুরানে কোথাও মেয়েদের পিরিয়ডকে রোগ/অসুস্থতা (মারিদ) হিসেবে উল্লেখ করা হয়নি। বরং, ২:২২২ আয়াতে পিরিয়ডকে “আযা” – কষ্ট/অস্বস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাই, মাসিক/পিরিয়ড চলাকালীন মেয়েদের নামাজ বা রোজা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। তবে যদি পিরিয়ডজনিত কারণে শারীরিক অসুস্থতা বোধ হয় তাহলে রোযা ভাঙা যেতে পারে, সেটি আবার পরবর্তীতে কাযা করে নিতে হবে।