টিপ পরা হারাম নয়।। নারীদের সাজসজ্জা হারাম নয়।।
আমাদের সমাজে প্রায়শই একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি প্রচার করা হয় যে, ঘরের বাইরে নারীদের সাজসজ্জা বা টিপ পরা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ পবিত্র কুরআনের কোথাও নারীদের স্বাভাবিক সৌন্দর্যচর্চাকে ঢালাওভাবে নিষিদ্ধ করা হয়নি। বরং কুরআনে আল্লাহ বলেন:
[৭:৩২] “বলো, ‘কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি নিজ বান্দাদের জন্য সৃষ্টি করেছেন? এবং (এমনিভাবে) পবিত্র রিযিক?’”
এছাড়াও, আমাদের সমাজে আরও একটি ভিত্তিহীন গল্প প্রচলিত আছে যে—টিপ পরা নাকি হযরত নবী ইব্রাহিমের যুগে পতিতা শনাক্তকরণের চিহ্ন ছিল! অথচ পবিত্র কুরআন তো দূরের কথা, কোনো হাদিস বা প্রসিদ্ধ কোনো তাফসীর গ্রন্থেও এমন বর্ণনা পাওয়া যায় না!
পোশাক দিয়ে নারীর চরিত্র মাপা যায় না। কিন্তু তারপরও যদি কোনো পোশাককে পতিতাদের পোশাক বলতেই হয় তবে সেটা হবে বোরকা-নিকাব। প্রাচীন কাল থেকেই পতিতাদের মধ্যে এমন নিকাব পরার প্রচলন ছিল, আধুনিক যুগেও তাই। শুধু পতিতাবৃত্তি নয়, বোরকা পরে চুরি, ছিনতাই, মাদক পাচারসহ সব ধরণের অপকর্মই হয়।
প্রকৃত শালীনতা নিহিত মানুষের আচরণ, চিন্তাভাবনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যে। কেবল আপাদমস্তক কালো কাপড়ে আবৃত থাকাটাই শালীনতার সংজ্ঞা হতে পারে না। পোশাক নির্বাচনের স্বাধীনতা এবং মার্জিত রুচিবোধের মাধ্যমেই একজন নারীর প্রকৃত ব্যক্তিত্ব ও শালীনতা প্রকাশ পায়।