শুধুমাত্র বিপদের আশঙ্কা বা ভয়ের ক্ষেত্রে সালাত সংক্ষিপ্ত করা যাবে।
[৪:১০১] “আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ কর তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই, যদি তোমরা আশঙ্কা কর যে, যারা অবিশ্বাসী তারা তোমাদেরকে বিপদগ্রস্ত করবে…”
উক্ত আয়াতে সাধারণ মুসাফির বা ভ্রমণকারীকে সালাত সংক্ষিপ্ত করতে বলা হয়নি, যারা বিপদের আশঙ্কা করছে তাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে।
জেনে রাখা ভালো যে কুরআনে সালাতের ‘রাকাত’ বা ‘রাকাত সংখ্যা’ বলতে কোন কিছু উল্লেখ করা হয়নি। কিয়াম, রুকু ও সিজদার সমন্বয়েই সালাত। এগুলো কোনটি কতবার করতে হবে তার কোন বাধাধরা নিয়ম নেই, কেউ চাইলে এগুলো একবারও করতে পারে, আবার কেউ চাইলে একাধিকবার করতে পারে। সালাত সংক্ষিপ্ত করার মানে হলো সালাতে সময় কমিয়ে আনা। সাধারণ অবস্থায় আপনি সালাতে যে সময় ব্যয় করতেন, বিপদগ্রস্ত অবস্থায় তার চেয়ে কম সময় ব্যয় করবেন।—এটুকুই সালাত সংক্ষিপ্তকরণের নিয়ম।